গরম ও বৃষ্টি নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস
সেপ্টেম্বর ৮, ২০২৫
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’
সেপ্টেম্বর ১১, ২০২৫
গরম ও বৃষ্টি নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস
সেপ্টেম্বর ৮, ২০২৫
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’
সেপ্টেম্বর ১১, ২০২৫

রাজধানীতে কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে আজ দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছ— আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *