ডাকসু নির্বাচন নিয়ে উপ-প্রেস সচিবের পোস্ট
সেপ্টেম্বর ৮, ২০২৫
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সেপ্টেম্বর ৮, ২০২৫
ডাকসু নির্বাচন নিয়ে উপ-প্রেস সচিবের পোস্ট
সেপ্টেম্বর ৮, ২০২৫
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সেপ্টেম্বর ৮, ২০২৫

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার (৭ সেপ্টেম্বর) গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে এসজিএফএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

এসজিএফএল সূত্র জানায়, এসজিএফএল ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা ৩ নম্বর কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের ওয়ার্কওভার (সংস্কার) কাজ চলমান।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *