নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
আগস্ট ২৮, ২০২৫
অনলাইনেও ভোট দিতে পারবেন ভোটাররা, ভোটার হননি সাকিব-মাশরাফি
আগস্ট ২৮, ২০২৫
নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
আগস্ট ২৮, ২০২৫
অনলাইনেও ভোট দিতে পারবেন ভোটাররা, ভোটার হননি সাকিব-মাশরাফি
আগস্ট ২৮, ২০২৫

পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে, পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।

তিনি বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এদিকে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিকে থেকেও একই রকম নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *