লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষকসহ ১১ জন ডিবি হেফাজতে
আগস্ট ২৮, ২০২৫
সিলেটের সাদা পাথর লুটে জড়িত দেড় থেকে দুই হাজার ব্যক্তি, হাইকোর্টে প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৫
লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষকসহ ১১ জন ডিবি হেফাজতে
আগস্ট ২৮, ২০২৫
সিলেটের সাদা পাথর লুটে জড়িত দেড় থেকে দুই হাজার ব্যক্তি, হাইকোর্টে প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৫

অবরোধ শেষে আগারগাঁও মোড়ে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:
ঘণ্টাব্যাপী অবরোধের পর রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে তারা মোড়টি অবরোধ করেন। এর ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘ব্লকেড’ কর্মসূচির কারণে আগারগাঁওসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে তিন দফা দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল শুরু হয়।

আগারগাঁওয়ে দায়িত্বরত পুলিশের এক সদস্য বলেন, “এক ঘণ্টার মতো সড়ক বন্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার পরে তাঁরা সড়ক ছেড়ে দেন।”

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশaম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২) নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাইরে কোনো সুযোগ না রাখা।

৩) কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
গতকাল বুধবার রাতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা আসে। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিলসহকারে আগারগাঁও মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *