
ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার
আগস্ট ২৭, ২০২৫
বিশ্বে প্রথম কার্যকর এইডস টিকা তৈরি করছে রাশিয়া
আগস্ট ২৮, ২০২৫আন্তর্জাতিক ডেস্ক
ভারী বৃষ্টিতে পানি উপচে পড়ায় কাশ্মীর অঞ্চলের নদীগুলোর বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে ভারত থেকে প্রচণ্ড বেগে প্রচুর পরিমাণে পানি ঢুকছে পাকিন্তানে। যদিও বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল বলে দাবি করেছে ভারত। তবে ভারতীয় কতৃপক্ষ সময়মত সতর্কবার্তা না দিয়েই বাঁধ খুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।
বুধবার (২৭ আগস্ট) বন্যাদুর্গত এলাকা পরির্দশনে গিয়ে তিনি এ দাবি করেন।
বন্যার অবনতির জন্য ভারতকে দায়ী করে আহসান ইকবাল বলেন, ‘ভারত জলবায়ু বিপর্যয়ের রাজনীতি করছে। সিন্ধু পানি চুক্তি অনুসরণ এবং সঠিক সময়ে বন্যার তথ্য ভাগাভাগি করার পরিবর্তে তারা বাঁধ খুলে পানি ছেড়ে দিচ্ছে, যার ফলে পরিস্থিতি ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে। ভারত পানিকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে।’


