
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবে কাম্য নয়: বুয়েট ভিসি
আগস্ট ২৭, ২০২৫
আমড়ার ভর্তা খেয়ে হাসপাতালে মাদ্রাসার ৬ ছাত্রী
আগস্ট ২৭, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এতে শাহবাগ এলাকা কার্যত স্থবির হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহনকে যেতে দেওয়া হয়নি।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেছেন। রাত ৯টায় এই প্রতিবেদন লেখার সময়ও সড়কে অবস্থান করছেন তারা।
শিক্ষার্থীরা জানান, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেই নতুন করে পাঁচ দফা দাবি তোলা হয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এতে পুরো শাহবাগ এলাকা স্থবির হয়ে যায়। শাহবাগ থেকে কোনো যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। একান্ত সমস্যায় পড়া লোকজন কয়েক দফা অনুরোধের পর মোটরসাইকেলে করে যেতে পারছেন। তবে প্রাইভেটকার বা রিকশা নিয়ে কেউ যেতে পারছেন না। তবে অ্যাম্বুলেন্স হলে তা নির্বিঘ্নে যেতে দিচ্ছেন আন্দোলনকারীরা।
প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে নতুন করে এই পাঁচ দফা দাবি জানিয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, এসব দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবেন।


