
প্রেসক্লাবের সামনে পুলিশের মারধরের শিকার সাংবাদিকরা
আগস্ট ২৭, ২০২৫
‘নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন’
আগস্ট ২৭, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে এই বৈঠক শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ প্রতিনিধি অংশ নিয়েছেন।
দুই উপদেষ্টার মধ্যে রয়েছেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
এদিকে নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা।
দুপুরে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করে সরকার। কিন্তু সেই কমিটি প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। উল্টো পাঁচ দফা দাবি জানান তারা।


