প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আগস্ট ২৭, ২০২৫
নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
আগস্ট ২৭, ২০২৫
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ
আগস্ট ২৭, ২০২৫
নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
আগস্ট ২৭, ২০২৫

নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা যেদিন

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে, পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে।

এ ছাড়া, সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে।

ওইদিনের শুনানিতে, পাবনা-১ আসন গঠনে শুধু সাঁথিয়াকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে আরেকটি আসন করার প্রস্তাব দেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী, সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি ও আপত্তির শেষ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা শুনানিতে ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানান।

এ ছাড়া, কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সালের ভিত্তিতে চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানান।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করে ইসি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *