ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
আগস্ট ২৬, ২০২৫
অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
আগস্ট ২৬, ২০২৫
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত
আগস্ট ২৬, ২০২৫
অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে: এনবিআর চেয়ারম্যান
আগস্ট ২৬, ২০২৫

১১ জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন। বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শাহ পরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মিরা অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা।

তিনি আরও বলেন, এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দুপুরে জেনেছি আরাকান আর্মির হাতে আবারও ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সম্যসা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদেরকে সতর্ক থাকতে হবে, যেনো কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *