শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান
আগস্ট ২৬, ২০২৫
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
আগস্ট ২৬, ২০২৫
শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান
আগস্ট ২৬, ২০২৫
জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
আগস্ট ২৬, ২০২৫

নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:
আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারাই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে দুই-একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে। এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা। রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন।

দেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে উল্লেখ করে সালাহউদ্দিন বলে, জুলাই সনদ- অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংবিধানের ওপরে স্থান পায়- এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা। সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই, সেগুলো ঐক্যমতের ভিক্তিতে সম্ভব। বিধানগুলো আজকেই বহাল হলে কিছু বিষয় সাংঘর্ষিক হতে পারে। সেগুলো নির্বাচনের পর বাস্তবায়ন করা যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐক্যমতে এই সরকার গঠিত হয়েছে; তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অন্যকিছু ভাবার অবকাশ নেই।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *