তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
আগস্ট ২৬, ২০২৫
স্ত্রী-শ্যালকের হাতে খুন হন যুবদল নেতা শামীম: পুলিশ
আগস্ট ২৬, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
আগস্ট ২৬, ২০২৫
স্ত্রী-শ্যালকের হাতে খুন হন যুবদল নেতা শামীম: পুলিশ
আগস্ট ২৬, ২০২৫

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৩ টন চাল উদ্ধার হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানার সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি দোকানে মজুত আছে এবং এই চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে তিনি সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০ কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *