শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার
আগস্ট ২৬, ২০২৫
মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
আগস্ট ২৬, ২০২৫
শাহজালালে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার
আগস্ট ২৬, ২০২৫
মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
আগস্ট ২৬, ২০২৫

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য চলছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক তিন মামলায় সাতজন সাক্ষ্য দেবেন। দ্বিতীয় দিনে সাত সাক্ষীর মধ্যে দুদকের সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মনের জবানবন্দি গ্রহণ শুরু হয়েছে।

অপর ছয় সাক্ষী হলেন- দুদকের উপপরিচালক (এস্টেট ও ভুমি-৩) মো. মাহবুবাহ রহমান, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) অসীম শীল, উল্লাস চৌধুরী, দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী শফিকুল ইসলাম।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ আগস্ট দুদকের পৃথক তিন মামলার বাদীদের সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।

গত ৩১ জুলাই এই মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। আসামিরা পলাতক থাকায় ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *