‘চলতে চলতে’-তে ঐশ্বরিয়ার বদলে রানি কেন, জানালেন শাহরুখ
আগস্ট ২৫, ২০২৫
ভারতে নির্মিত হচ্ছে পরীমণির নামে সিনেমা!
আগস্ট ২৬, ২০২৫
‘চলতে চলতে’-তে ঐশ্বরিয়ার বদলে রানি কেন, জানালেন শাহরুখ
আগস্ট ২৫, ২০২৫
ভারতে নির্মিত হচ্ছে পরীমণির নামে সিনেমা!
আগস্ট ২৬, ২০২৫

সালমানের পারিশ্রমিক কমলো ১০০ কোটি

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান আবারও ফিরছেন ছোট পর্দায়। রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৯’, আর বরাবরের মতোই সঞ্চালকের দায়িত্বে আছেন তিনি।

তবে এবারের মৌসুমে নতুন খবর হচ্ছে, গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। হিন্দুস্তান টাইমস জানায়, এবারের মৌসুমে সপ্তাহান্তে তার পারিশ্রমিক ১০ কোটি রুপি। তিনি শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ, ফলে মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি।

‘বিগ বস ১৮’-এর জন্য সালমান নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি। কিন্তু এবারের মৌসুমে প্রায় সাড়ে তিন মাস পর সালমান সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা এর আগেও একাধিকবার শোটি পরিচালনা করেছেন।

তাই এবারের পারিশ্রমিক কমার কারণ হলো, সালমান পুরো মৌসুমে থাকছেন না। যদি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত শো পরিচালনা করতেন, তবে তার আয় আগের মতোই প্রায় ২৫০ কোটি রুপি হতো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’। এবারের মৌসুমেও থাকছে নতুন আয়োজন। শোর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতিপথ নির্ধারণ করবে। নতুন আসরে থাকছেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। শো প্রথমে প্রচার হবে জি-হটস্টারে, এরপর সম্প্রচারিত হবে কালার্স টিভিতে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *