সারাদেশে একযোগে ৫৩ বিচারককে বদলি
আগস্ট ২৫, ২০২৫
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪১২
আগস্ট ২৫, ২০২৫
সারাদেশে একযোগে ৫৩ বিচারককে বদলি
আগস্ট ২৫, ২০২৫
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪১২
আগস্ট ২৫, ২০২৫

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

নিজস্ব প্রতিবেদক:
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ভর্তি আছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক।

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, খায়রুল হক বাংলাদেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিন ধরে হয়ে আসছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *