বাংলাদেশের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
আগস্ট ২৫, ২০২৫
রোহিঙ্গাদের জন্য এর বেশি করার উপায় বাংলাদেশের নেই: ইউনূস
আগস্ট ২৫, ২০২৫
বাংলাদেশের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
আগস্ট ২৫, ২০২৫
রোহিঙ্গাদের জন্য এর বেশি করার উপায় বাংলাদেশের নেই: ইউনূস
আগস্ট ২৫, ২০২৫

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

খুলনা প্রতিনিধি:
খুলনায় ইজিবাইকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *