অহংকার ও অকৃতজ্ঞতার শাস্তি
আগস্ট ২৩, ২০২৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
আগস্ট ২৪, ২০২৫
অহংকার ও অকৃতজ্ঞতার শাস্তি
আগস্ট ২৩, ২০২৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
আগস্ট ২৪, ২০২৫

ঈদে মিলাদুন্নবি কবে, জানা যাবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক:
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরবি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালন করা হয়। আজ রোববার চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে; তাহলে ১২ রবিউল আউয়াল হবে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। আর আজ চাঁদ দেখা না গেলে সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবি পালিত হবে।

‘ঈদে মিলাদুন্নবি’ বলতে মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিবসকে বোঝানো হয়। বাংলাদেশে ঈদে মিলাদুন্ননির (সা.) দিন সাধারণ ছুটি পালিত হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *