নৌকাসহ ১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আগস্ট ২৩, ২০২৫
মেঘনার ২ ইলিশ বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়!
আগস্ট ২৩, ২০২৫
নৌকাসহ ১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আগস্ট ২৩, ২০২৫
মেঘনার ২ ইলিশ বিক্রি হলো সাড়ে ১১ হাজার টাকায়!
আগস্ট ২৩, ২০২৫

ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
জনভোগান্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

শনিবার (২৩ আগস্ট) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ডিএমপি কমিশনার বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী কিংবা পরীক্ষার্থী সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তাই সড়কে সভা-সমাবেশ না করে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি।

তিনি বলেন, ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে সমাবেশ আয়োজনের জন্য ৯১টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি ও রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা নগরীর যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার আশ্বাস দেন। তারা আরও বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *