বিদেশ থেকে ফিরেছিলেন বিয়ের জন্য, দেখতে হলো পরিবারের ২৪ জনের মৃত্যু
আগস্ট ২৩, ২০২৫
আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
আগস্ট ২৩, ২০২৫
বিদেশ থেকে ফিরেছিলেন বিয়ের জন্য, দেখতে হলো পরিবারের ২৪ জনের মৃত্যু
আগস্ট ২৩, ২০২৫
আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
আগস্ট ২৩, ২০২৫

ভারতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন।

বর্তমানে হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোর। সেনেটে নিয়োগ অনুমোদনের আগ পর্যন্ত তিনি বর্তমান পদেই বহাল থাকবেন। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প লিখেছেন, “সার্জিও আমার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। তিনি আমার নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন, আমার বই প্রকাশ করেছেন এবং আমাদের আন্দোলনকে সমর্থনকারী বৃহত্তম সুপার প্যাক পরিচালনা করেছেন। দক্ষিণ এশিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে আমার এজেন্ডা বাস্তবায়নে তার মতো বিশ্বস্ত কাউকে প্রয়োজন।”

মনোনয়ন পেয়ে গোর এক্স-এ (পূর্বে টুইটার) প্রতিক্রিয়ায় লিখেছেন, “যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।”

বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে মনোনয়ন
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শীতল হয়ে উঠেছে। ট্রাম্পের বাড়তি শুল্ক নীতি ও ‘ট্যারিফ যুদ্ধ’ এই টানাপোড়েনের মূল কারণ। দুই দেশের মধ্যে প্রতিবছর প্রায় ১৯ হাজার কোটি ডলারের বেশি বাণিজ্য হয়।

ভারত কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করতে অনীহা প্রকাশ করায় আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। এর জবাবে ট্রাম্প প্রশাসন প্রথমে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে। পরে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় এ হার বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধের সুযোগে ভারত রাশিয়ার তেল কিনে ‘অতিরিক্ত মুনাফা’ করছে। যুদ্ধের আগে ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশীদারি ছিল ১ শতাংশেরও কম, বর্তমানে তা বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

আকস্মিক সফর বাতিলের পর ঘোষণা
ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গয়াল সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নয়া দিল্লি উন্মুক্ত মানসিকতা পোষণ করছে। তবে এর মধ্যেই ২৫ থেকে ২৯ আগস্ট নির্ধারিত মার্কিন বাণিজ্য আলোচকদের সফর হঠাৎ বাতিল হয়। ঠিক এর পরই ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেলে গোরকে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেওয়ার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *