ডাকসু নির্বাচনে নারীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে
আগস্ট ২২, ২০২৫
ডাকসু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করলে সবকিছু বলে দেব: ঢাবি ভিসি
আগস্ট ২৩, ২০২৫
ডাকসু নির্বাচনে নারীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে
আগস্ট ২২, ২০২৫
ডাকসু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করলে সবকিছু বলে দেব: ঢাবি ভিসি
আগস্ট ২৩, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসনিয়ার মৃত্যু হয়। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “২১ জুলাই ওই ঘটনার পর তাসনিয়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।”

তাসনিয়ার বাবা নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, “তাসনিয়া সকালে মারা গেছে। আমরা এখন বার্ন ইনস্টিটিউটেই আছি।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৬ জন প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হয়।

বিমান দুর্ঘটনায় আহত ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, এখনও ২২ জন ভর্তি আছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন মারা গেছেন এবং একজন এখনও চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে আরও দুজন মারা যান।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *