সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
আগস্ট ২৩, ২০২৫
বিদেশ থেকে ফিরেছিলেন বিয়ের জন্য, দেখতে হলো পরিবারের ২৪ জনের মৃত্যু
আগস্ট ২৩, ২০২৫
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
আগস্ট ২৩, ২০২৫
বিদেশ থেকে ফিরেছিলেন বিয়ের জন্য, দেখতে হলো পরিবারের ২৪ জনের মৃত্যু
আগস্ট ২৩, ২০২৫

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে নিউইয়র্কের উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অন্তত ৫৪ জন যাত্রী নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়। দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন। তারা জানান, ঘটনাস্থলেই শিশুসহ কয়েকজন প্রাণ হারান। তবে বাসচালক জীবিত আছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান সংবাদ সম্মেলনে বলেন, পেমব্রুক শহরের কাছে আই-নাইনটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভারসহ ৫২ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

তিনি আরও জানান, “নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারের স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই।”

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *