সাংবাদিক বিভুরঞ্জনের ‘শেষ লেখা’ ভাইরাল, যা লিখেছেন
আগস্ট ২৩, ২০২৫
চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আগস্ট ২৩, ২০২৫
সাংবাদিক বিভুরঞ্জনের ‘শেষ লেখা’ ভাইরাল, যা লিখেছেন
আগস্ট ২৩, ২০২৫
চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আগস্ট ২৩, ২০২৫

কদমতলীতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে ১০ তলার একটি ভবনের সাততলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কেরাণীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম গণমাধ্যমকে বলেন, রাত ২টায় খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পুরোপুরি নেভানো হয় সাড়ে ৩টায়।

তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *