ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
আগস্ট ২২, ২০২৫
মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি  
আগস্ট ২২, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
আগস্ট ২২, ২০২৫
মাঠ কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্সের হিসাব চাইল ইসি  
আগস্ট ২২, ২০২৫

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেটকার চালক আবুল হাশেম ইউর্টান এলাকায় ঢাকামুখি প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্টবোঝাই কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি চাপাপড়ে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চার যাত্রী নিহত হন। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। ঘটনার প্রায় দুই ঘণ্টাপর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *