বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২
আগস্ট ২২, ২০২৫
কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে হামলা, নিহত ১৪
আগস্ট ২২, ২০২৫
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২
আগস্ট ২২, ২০২৫
কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে হামলা, নিহত ১৪
আগস্ট ২২, ২০২৫

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক:
ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেয়েকে সঙ্গে নিয়ে আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে আসতে চেয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তু‌তি ছিল।

বাংলাদেশ দিয়ে সফর শুরু করে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তু‌তি প্রায় সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল।

মেলোনির সফর বা‌তিলের কারণ জানতে চাইলে এক কূটনী‌তিক বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌ছে ইতা‌লি। সেই ব্যস্ততার কারণে এ‌শিয়া সফর বা‌তিল করেছে মেলোনি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *