ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
আগস্ট ৯, ২০২৫
পাঠ্যবইয়ে ৭ মার্চের ভাষণ রাখা-না রাখা নিয়ে বাকবিতণ্ডা
আগস্ট ১৯, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
আগস্ট ৯, ২০২৫
পাঠ্যবইয়ে ৭ মার্চের ভাষণ রাখা-না রাখা নিয়ে বাকবিতণ্ডা
আগস্ট ১৯, ২০২৫

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করে পদায়ন করা হয়েছে।

রেহেনা পারভীন গত ৩রা জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন পান। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *