ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
আগস্ট ১০, ২০২৫
‘জিরো রিটার্ন’ দাখিল বেআইনি, হতে পারে ৫ বছরের কারাদণ্ড!
আগস্ট ১০, ২০২৫
ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
আগস্ট ১০, ২০২৫
‘জিরো রিটার্ন’ দাখিল বেআইনি, হতে পারে ৫ বছরের কারাদণ্ড!
আগস্ট ১০, ২০২৫

শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় অবরোধ করলে উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী উভয়পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি আগে থেকেই অবগত ছিলাম। শিক্ষার্থীরা ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেছে। আমরা শহর দিয়ে যানবাহন পার করছি।

এর আগে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসা শিক্ষার্থীরা সম্প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না আসায় আজ তারা এই অবরোধ কর্মসূচিতে যান।

২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়, যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আন্দোলন আরও তীব্র করবেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *