নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
আগস্ট ১০, ২০২৫
ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
আগস্ট ১০, ২০২৫
নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
আগস্ট ১০, ২০২৫
ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা
আগস্ট ১০, ২০২৫

বিয়ের আশ্বাসে প্রেমিকাকে আটকে রেখে তিন বন্ধু মিলে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:
বিয়ের আশ্বাসে প্রেমিকের বাড়িতে ডেকে এনে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ভুক্তভোগী নারী মামলা করলে শনিবার (৯ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মামুন পাটোয়ারী (৩৫) ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামের ও মিরাজ পাটওয়ারী (২৪) চাঁদপুর শহরের মধ্য হিঙ্গুলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় এক বছর আগে মামুন পাটওয়ারীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় তার। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে ওই নারীকে মামুন পাটওয়ারী তার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে তিনদিন আটকে রেখে প্রেমিক এবং তার অপর দুই বন্ধু দলবদ্ধ ধর্ষণ করেন। শুক্রবার স্থানীয়রা মামুন ও ওই নারী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চক্রবর্তী জানান, দলবদ্ধ ধর্ষণের মামলায় এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনিবার বিকেলে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। তাছাড়া জড়িত অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *