বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা
আগস্ট ৭, ২০২৫
পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
আগস্ট ৮, ২০২৫
বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা
আগস্ট ৭, ২০২৫
পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
আগস্ট ৮, ২০২৫

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক:
আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের নতুন মৌসুম। তার আগেই গত মৌসুমের ব্যালন ডি’অরের মনোনয়ন প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।

যেখানে জায়গা পেয়েছেন ৩০ জন তারকা ফুটবলার। এর মধ্যে সর্বোচ্চ ৯ ফুটবলার পিএসজির। কারণ, গত মৌসুমে ফ্রান্সের সব শিরোপাই উঠেছে পিএসজির ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্সআপ হয়েছে ক্লাবটি।

এমন অসাধারণ অর্জনের পেছনে উসমান দেম্বেলে-জিয়ানলুইজি দোনারুমারা ছড়িয়েছেন আলো। ২০২৫ ব্যালন ডি’অর মনোয়নের তালিকায় তাই ফরাসি জায়ান্টদের দাপট দেখা গেছে।

এবার মোট ১০টি বিভাগে দেওয়া হবে অ্যাওয়ার্ড, যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরুষদের ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর পুরস্কারের মনোনয়ন পেয়েছেন যারা-

উসমান দেম্বেলে-পিএসজি (ফ্রান্স), জিয়ানলুইজি দোনারুমা-পিএসজি (ইতালি), জুড বেলিংহাম-রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড), দেজিরে দুয়ে-পিএসজি (ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস-ইন্টার মিলান (নেদারল্যান্ডস), সেরহু গিরাসি-বরুসিয়া ডর্টমুন্ড (গিনি), আর্লিং হালান্ড-ম্যানচেস্টার সিটি (নরওয়ে), ভিক্টর গিওকেরেস-আর্সেনাল (সুইডেন), আশরাফ হাকিমি-পিএসজি (মরক্কো), হ্যারি কেইন-বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড), খিচা কাভারেস্কাইয়া-পিএসজি (জর্জিয়া), রবার্ট লেভানদোভস্কি-বার্সেলোনা (পোল্যান্ড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-লিভারপুল (আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেজ-ইন্টার মিলান (আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে-নাপোলি (স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ (ফ্রান্স), নুনো মেন্দেস-পিএসজি (পর্তুগাল), জোয়াও নেভেস-পিএসজি (পর্তুগাল), পেদ্রি-বার্সেলোনা (স্পেন), কোল পালমার-চেলসি (ইংল্যান্ড), মাইকেল ওলিসে-বায়ার্ন মিউনিখ (ফ্রান্স), রাফিনহা-বার্সেলোনা (ব্রাজিল), ডেকলান রাইস-আর্সেনাল (ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ-পিএসজি (স্পেন), ভার্জিল ফন ডাইক-লিভারপুল (নেদারল্যান্ডস), ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদ (ব্রাজিল), মোহাম্মদ সালাহ-লিভারপুল (মিসর), ফ্লোরিয়ান ভির্টজ-লিভারপুল (জার্মানি), ভিতিনহা-পিএসজি (পর্তুগাল), লামিনে ইয়ামাল-বার্সেলোনা (স্পেন)।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর এই ৩০ জনের মধ্যে একজন বিজয়ীর হাতে উঠেবে এবারের ব্যালন ডি’অর।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *