জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত
আগস্ট ৩, ২০২৫
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে 
আগস্ট ৪, ২০২৫
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত
আগস্ট ৩, ২০২৫
সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে 
আগস্ট ৪, ২০২৫

বসুন্ধরায় আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ ঘটনায় গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ(নিষিদ্ধ ঘোষিত) নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, গত ৮ জুলাই অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালেবুর রহমান আরও বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সিটিটিসি ও সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।’

যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।’

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *