হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর
আগস্ট ১, ২০২৫
আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
আগস্ট ১, ২০২৫
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর
আগস্ট ১, ২০২৫
আজও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
আগস্ট ১, ২০২৫

যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাণিজ্য উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউজ থেকে স্টেটসমেন্ট দিয়ে জানানো হয় বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম।

এ শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুল্ক আলোচনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা আরও বলেন, শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম; এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ।

তিনি বলেন, গত ফেব্রুয়ারি থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অ-শুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছেন। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরো বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল।

আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়।

হোয়াইট হাউসের নতুন ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *