শুল্কহার হ্রাসের বিষয়টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
আগস্ট ১, ২০২৫
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর
আগস্ট ১, ২০২৫
শুল্কহার হ্রাসের বিষয়টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
আগস্ট ১, ২০২৫
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর
আগস্ট ১, ২০২৫

এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, কুদ্দুস চান মিয়াসহ বেশ কয়েকজন ময়মনসিংহ জেলা থেকে ফরিদপুরের আটরশি পীরের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী যাত্রীবাহী বাসের পেছনে বস্তা বোঝাই একটি ট্রাক আঘাত করলে বাসযাত্রী আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে।

তিনি আরও বলেন, এ সময় একজন গুরুতর ও দুজন কিছুটা আহত হয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ গণমাধ্যমকে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি আরও বলেন, বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *