স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
জুলাই ২৮, ২০২৫
যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপে সমঝোতা
জুলাই ২৮, ২০২৫
স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
জুলাই ২৮, ২০২৫
যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপে সমঝোতা
জুলাই ২৮, ২০২৫

ইরানে আবারও হামলা চালিয়ে খামেনিকে হত্যার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে নতুন করে হামলার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেইসঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, এদিন দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির উপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন ইসরায়েল কাটজ।

কাটজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। তবে, ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ভয়াবহ এক সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। টানা ১২ দিন স্থায়ী হয় এ সংঘাত। সংক্ষিপ্ত এ যুদ্ধের দশম দিনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগ দেয় তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *