‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার অনুসন্ধান
জুলাই ২৪, ২০২৫
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জুলাই ২৫, ২০২৫
‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার অনুসন্ধান
জুলাই ২৪, ২০২৫
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জুলাই ২৫, ২০২৫

শেখ রেহানার স্বামী-ছেলের গাজীপুরের জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক ও তাদের সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ২৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব সম্পত্তি গাজীপুর জেলায় অবস্থিত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ড. সফিক আহমেদ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে, তাদের মালিকানাধীন স্থাবর সম্পদগুলো তারা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এই আবেদনের ওপর শুনানি শেষে আদালত শেখ রেহানার স্বামী ও ছেলের গাজীপুরের ওই জমি জব্দের আদেশ দেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *