সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জুলাই ২৪, ২০২৫
ডিএনএ টেস্টে রাইসা মনিসহ ৫ জনের পরিচয় শনাক্ত
জুলাই ২৪, ২০২৫
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জুলাই ২৪, ২০২৫
ডিএনএ টেস্টে রাইসা মনিসহ ৫ জনের পরিচয় শনাক্ত
জুলাই ২৪, ২০২৫

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক:
কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি জানাতে হবে—এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যের যথাযথ পরিচয় থাকতে হবে। নেমপ্লেট, আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং চাওয়ামাত্র তা প্রদর্শন করতে হবে।’

গ্রেপ্তারের পর থানায় এনে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে, এবং তা ১২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। কেন গ্রেপ্তার করা হয়েছে, কে করেছে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে—এসব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের একটি তালিকা পুলিশ সদর দপ্তরে থাকতে হবে।’

৫৪ ধারায় সংশোধন এনে বলা হয়েছে, পুলিশের সামনে কেউ অপরাধ করলে অথবা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে।

এছাড়া অনলাইনে বেইল বন্ড ও ডিজিটাল সমনের ব্যবস্থার কথাও জানানো হয়েছে। এই উদ্যোগগুলো অপরাধবিচার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *