র‌্যাম নাকি রম দেখে ফোন কিনবেন?
জুলাই ২০, ২০২৫
স্টারলিংকে বিভ্রাট, বিশ্বজুড়ে ইন্টারনেট অচল
জুলাই ২৫, ২০২৫
র‌্যাম নাকি রম দেখে ফোন কিনবেন?
জুলাই ২০, ২০২৫
স্টারলিংকে বিভ্রাট, বিশ্বজুড়ে ইন্টারনেট অচল
জুলাই ২৫, ২০২৫

যুদ্ধক্ষেত্রে নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

প্রযুক্তি ডেস্ক:
জার্মান যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে। দেশটি সাইবার তেলাপোকা তৈরি করেছে। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে।

বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সংবাদমাধ্যমটি বলছে, জার্মানির ‘সোয়ার্ম বায়োট্যাকটিক্স’ নামক একটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করছে। এ বিষয়ে কোম্পানির প্রধান স্টেফান উইলহেলম বলেছেন, আমাদের বায়ো-রোবটগুলো জীবিত পোকামাকড়ের ওপর ভিত্তি করে তৈরি, যা উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সজ্জিত। এগুলো স্বাধীনভাবে কিংবা ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পালটে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *