উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
জুলাই ২১, ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জন বার্ন ইনস্টিটিউটে
জুলাই ২১, ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্ত: পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন অনেকে
জুলাই ২১, ২০২৫
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জন বার্ন ইনস্টিটিউটে
জুলাই ২১, ২০২৫

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) সকালে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

তিনি বলেন, নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব।

এর আগে শনিবার রাতে সদর থানার ৪ এসআই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৪টি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে ও একটি মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *