নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি
জুলাই ২০, ২০২৫
খুলনায় বিষাক্ত মদপানে ৫জনের মৃত্যু, ১জন লাইফ সাপোর্টে
জুলাই ২০, ২০২৫
নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি
জুলাই ২০, ২০২৫
খুলনায় বিষাক্ত মদপানে ৫জনের মৃত্যু, ১জন লাইফ সাপোর্টে
জুলাই ২০, ২০২৫

গোপালগঞ্জে সহিংসতা: আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা চারটি মামলায় মোট ৩ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামও রয়েছে। এ পর্যন্ত ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, আগুন লাগানো ও প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক শামীম আল মামুন। এতে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার ৪৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার পাঁচটি থানার তথ্য অনুযায়ী, মোট চার মামলায় এখন পর্যন্ত ৩৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে—সদর থানায় ৯২ জন, কাশিয়ানীতে ৭৭, মুকসুদপুরে ৮৮, টুঙ্গিপাড়ায় ২৭ এবং কোটালীপাড়ায় ২২ জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মোহাম্মদ সাজেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *