ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
জুলাই ১১, ২০২৫
আত্মসমর্পণ করলেন অপু বিশ্বাস
জুলাই ১৩, ২০২৫
ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
জুলাই ১১, ২০২৫
আত্মসমর্পণ করলেন অপু বিশ্বাস
জুলাই ১৩, ২০২৫

ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হ*ত্যা, যা বললেন বাঁধন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হ*ত্যা করা হয়েছে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে। এরপর নিথর দেহটাকে সড়কে ফেলে তার ওপর দাঁড়িয়ে চলেছে প্রকাশ্য উন্মত্ততা। শত শত মানুষের সামনে নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।

এই হত্যাকাণ্ডে এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এদিকে, হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই কাতারে আছে অভিনেত্রী আজমেরি হক বাঁধন। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কথা বলেন।

বাঁধন শুক্রবার (১১ জুলাই) রাতে হত্যাকাণ্ডের একটি স্কেচ ছবি শেয়ার করে বলেন, এটা এক ধরনের ভয়াবহ ছবি। একজন মানুষকে হত্যা করা হচ্ছে আর চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চুপচাপ দেখছে, কেউ কিছু করছে না। কেউ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে? এটা কেমন দেশ?

সরকার ও প্রশাসনের নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, আর সরকার? সবসময়ের মতো নীরব। আমি কি এই দেশে নিরাপদ? সত্যিই কি আমি যা অনুভব করি সেটা বলার অনুমতি আছে? নাকি আমি কি পরবর্তী লক্ষ্যবস্তু হবো—শুধুমাত্র সত্য বলার জন্য?

প্রসঙ্গত, মিটফোর্ড ঘটনাটি ঘিরে চাঁদা আদায়ের বিরোধ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। নিহত সোহাগ মিটফোর্ড এলাকার একজন দীর্ঘদিনের ভাঙারি ব্যবসায়ী ছিলেন। অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ার কারণে যুবদলের কয়েকজন নেতাকর্মী এই বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় যুবদল তাদের অভিযুক্ত সদস্যদের বহিষ্কার করেছে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *