হঠাৎ যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে রানওয়েতে আটকা বিমান
জুলাই ৫, ২০২৫
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ
জুলাই ৫, ২০২৫
হঠাৎ যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে রানওয়েতে আটকা বিমান
জুলাই ৫, ২০২৫
আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ
জুলাই ৫, ২০২৫

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে। ’

এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। পরে বাংলাদেশ স্বাধীনত হলে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শামসুল হুদা সিইসি হিসেবে ২০০৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা করেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *