ইসরায়েলে সাইবার হামলা, সামরিক গোপন নথি ফাঁস
জুন ২৭, ২০২৫
উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় ফিরল সিঙ্গাপুরগামী ফ্লাইট
জুন ২৭, ২০২৫
ইসরায়েলে সাইবার হামলা, সামরিক গোপন নথি ফাঁস
জুন ২৭, ২০২৫
উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় ফিরল সিঙ্গাপুরগামী ফ্লাইট
জুন ২৭, ২০২৫

বিশ্ব শান্তি সূচকে সবচেয়ে পিছিয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই)–২০২৫ অনুযায়ী, শান্তির দিক থেকে বাংলাদেশ ৩৩ ধাপ অবনমন করে বর্তমানে ১২৩তম স্থানে রয়েছে। গত বছর ৯৩তম স্থানে থাকা বাংলাদেশ এবার ২.৩১৮ স্কোর নিয়ে তালিকায় উল্লেখযোগ্যভাবে নিচে নেমে এসেছে। ২০২৫ সালের জুন মাসে প্রকাশিত এ সূচকটি বিশ্বের ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা পরিমাপ করে।

শান্তি সূচকে বাংলাদেশের এই পতনকে সর্বকালের সবচেয়ে বড় অবনতি হিসেবে উল্লেখ করেছে আইইপি। তাদের মতে, ব্যাপক নাগরিক অসন্তোষ, সহিংস রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কঠোর দমন-পীড়নের কারণে শান্তিপূর্ণতা সূচকে বাংলাদেশের স্কোর ১৩.২ শতাংশ কমে গেছে।

আইইপি জানায়, ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের মুখে তিনি পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হন। পরবর্তীতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও, বিরোধী রাজনৈতিক শক্তি, ছাত্র আন্দোলন এবং সেনাবাহিনীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

আইইপির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। বিভিন্ন বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নাগরিক নিখোঁজের অভিযোগ উঠে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সময়কার সহিংসতায় নিহত হন প্রায় ১ হাজার মানুষ। তবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানায়, এই সংখ্যা অন্তত ১ হাজার ৪০০।

তালিকায় বাংলাদেশের চেয়ে পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, যার অবস্থান ১২৮তম এবং স্কোর ২.৪৪৩। অর্থাৎ, শান্তিপূর্ণতার দিক থেকে যুক্তরাষ্ট্রের তুলনায় সামান্য এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বিশ্বজুড়ে শান্তির অবনতি

আইইপি জানায়, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বৈশ্বিক শান্তির গড় স্তর ০.৩৬ শতাংশ কমেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন শান্তির অবনতি আর দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া ধারাবাহিক অবনতির ধারায় গত ১৭ বছরে গড় শান্তি সূচক ৫.৪ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে আশার খবরও রয়েছে—২০২৫ সালের জিপিআই অনুযায়ী, ৭৪টি দেশের শান্তি সূচক উন্নতি করেছে।

শান্তির শীর্ষে ইউরোপ

২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫। এরপর রয়েছে—আয়ারল্যান্ড (১.২৬০), নিউজিল্যান্ড (১.২৮২), অস্ট্রিয়া (১.২৯৪), সুইজারল্যান্ড (১.২৯৪), সিঙ্গাপুর (১.৩৫৭), পর্তুগাল (১.৩৭১), ডেনমার্ক (১.৩৯৩), স্লোভেনিয়া (১.৪০৯) এবং ফিনল্যান্ড (১.৪২০)।

অন্যদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে—আফগানিস্তান, ইয়েমেন, দক্ষিণ সুদান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং সুদান। এসব দেশের মধ্যে চারটিই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার, যেটি টানা দশম বছরের মতো সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *