বাবা হারালেন পিয়া জান্নাতুল
জুন ২৪, ২০২৫
প্রথম সপ্তাহে কতো আয় করলো ‘সিতারে জামিন পার’
জুন ২৭, ২০২৫
বাবা হারালেন পিয়া জান্নাতুল
জুন ২৪, ২০২৫
প্রথম সপ্তাহে কতো আয় করলো ‘সিতারে জামিন পার’
জুন ২৭, ২০২৫

কনার বিচ্ছেদের ঘোষণাকে ‘শেয়াল রাণীর বাণী’ বললেন ন্যান্সি! 

বিনোদন ডেস্ক:
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার দেওয়া পোস্টের পর তাকেই ইঙ্গিত করে ফেসবুক পোস্ট করেছেন আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি!

বুধবার (২৫ জুন) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কনা। তার পোস্টের ঠিক এক ঘণ্টা পর রাত ১২টার দিকে কটাক্ষ ওই পোস্ট দেন ন্যান্সি। দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ ৬ বছরের সংসার।

কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রাণী।’

সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনা-ন্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দুজনের সম্পর্ক সাপে-নেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন।

এদিকে, রাতেই দীর্ঘ ছয় বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে করা জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী।

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

প্রসঙ্গত, ২০০০ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমাতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *