আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত-বাহরাইন
জুন ২৪, ২০২৫
জামায়াত ফিরে পেলো নিবন্ধন ও পুরনো প্রতীক
জুন ২৪, ২০২৫
আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত-বাহরাইন
জুন ২৪, ২০২৫
জামায়াত ফিরে পেলো নিবন্ধন ও পুরনো প্রতীক
জুন ২৪, ২০২৫

আজও কলমবিরতি এনবিআর কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কলম বিরতি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকছে।

গতকাল সোমবার (২৩ জুন) তিন ঘণ্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা।

বিক্ষুদ্ধ কর্মকতারা অভিযোগ করেন, আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে ক্ষোভ আরও বাড়ছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোন প্রতিনিধি রাখা হয়নি। এমনকি ঐক্য পরিষদের সঙ্গে আলোচনাও করা হয়নি।

এনবিআর চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছে কর্মকর্তা-কর্মচারীরা। রাজস্ব ভবনের সামনে মোতায়ের করা হয়েছে বাড়তি পুলিশ।

যদিও ঐক্য পরিষদ বলছেন, শান্তিপূর্ণ আন্দোলন চলছে। দাবি আদায় না হলে, পরবর্তিতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরকে শক্তিশালী করে টেকসই সংস্কারের বিকল্প নেই বলে জানান আদোলনকারীরা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *