ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা
জুন ২২, ২০২৫
প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুন ২২, ২০২৫
ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা
জুন ২২, ২০২৫
প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জুন ২২, ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় শনিবার দিবাগত রাতে হামলা চালায় মার্কিন বোমারু বিমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি মন্তব্য করেছেন যে এখন ‘সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি হয়েছে।

এর ফলে ‘বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের’ জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন যে এই মুহূর্তে ‘শুধুমাত্র কূটনীতির মাধ্যমে’ এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *