অবশেষে থামলেন শান্ত, হলো না রেকর্ড
জুন ১৮, ২০২৫
আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
জুন ২২, ২০২৫
অবশেষে থামলেন শান্ত, হলো না রেকর্ড
জুন ১৮, ২০২৫
আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
জুন ২২, ২০২৫

হাসপাতালে এমবাপ্পে, মাঠে ফেরায় অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক:
পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মারাত্মক গ্যাস্ট্রোএনটেরাইটিসে আক্রান্ত হয়েছেন এমবাপ্পে, চিকিৎসা চলছে হাসপাতালে। পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে মারাত্মক গ্যাস্ট্রোএনটেরিটাইসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এই রোগ অন্ত্রে সংক্রমণের কারণে বমি, ডায়রিয়া ও দুর্বলতা তৈরি করে। অসুস্থতার কারণেই বুধবার মায়ামিতে আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। সেই ম্যাচে তার বদলি হিসেবে মাঠে নামেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো গার্সিয়া, যিনি রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

রিয়ালের কোচ জাবি আলোনসো জানিয়েছেন, ‘এমবাপ্পে আগের চেয়ে ভালো বোধ করছে। তবে অতিরিক্ত গরমে ওর অবস্থা খুব ভালো নয়। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’ তবে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না, ও পরের ম্যাচে খেলতে পারবে কি না। গত দুই দিন খুব একটা ভালো ছিল না ওর অবস্থা।’

পরের ম্যাচে রোববার মেক্সিকান ক্লাব পাচুয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের শার্লটে। সেই ম্যাচেও এমবাপ্পের থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

গত মৌসুমে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম মৌসুমেই রিয়ালের হয়ে ৫৬ ম্যাচে ৪৩ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নেন তিনি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *