অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ করবো: প্রধান উপদেষ্টা
জুন ১৭, ২০২৫
ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা টার্গেট করে হামলা, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
জুন ১৮, ২০২৫
অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ করবো: প্রধান উপদেষ্টা
জুন ১৭, ২০২৫
ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা টার্গেট করে হামলা, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
জুন ১৮, ২০২৫

তেহরানে থাকা নাগরিক ও দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার।

তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগের বিষয়ে মঙ্গলবার এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেছেন, ইরানে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশির মধ্যে ৪০০ জনের মতো তেহরানে রয়েছেন।

এদের মধ্যে প্রায় ১০০ বাংলাদেশি তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং তাদের স্বজনদের জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই হটলাইন চালুর কথা জানানো হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *