ভারতে বিমান বিধ্বস্ত: স্বজনহারাদের পাশে তিন খান
জুন ১৪, ২০২৫
সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই : জয়া
জুন ১৮, ২০২৫
ভারতে বিমান বিধ্বস্ত: স্বজনহারাদের পাশে তিন খান
জুন ১৪, ২০২৫
সব কিছুই আছে শুধু রিলেশনশিপটাই নেই : জয়া
জুন ১৮, ২০২৫

এবার ‘তাণ্ডব’ নিয়ে প্রযোজকে বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। এই ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। যার মাঝে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়।

এদিকে, প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনা করে বললেন, ‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো।

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?

ইকবাল বলেন, যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন।

সমালোচনা করলেও ‘তাণ্ডব’ কিন্তু ভালো ব্যবসা করে চলেছে বলে উল্লেখ করেছেন ইকবাল। তিনি বলেন ছবিটির বাজেট কম তাই ‘তাণ্ডব’ চার কোটি টাকার মতো লাভ করবে।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শাকিব ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *