দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ 
জুন ১৪, ২০২৫
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরান-ইসরায়েল উত্তেজনায় প্রাণহানি বাড়ছে
জুন ১৪, ২০২৫
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ 
জুন ১৪, ২০২৫
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরান-ইসরায়েল উত্তেজনায় প্রাণহানি বাড়ছে
জুন ১৪, ২০২৫

যমুনা সেতু পশ্চিম পাড়ে ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
রাজধানীমুখী মানুষের স্রোতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে যানজট। ঝাউল ওভার ব্রিজ থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার থেমে থেমে গণপরিবহন চলাচল করছে। যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই রাজধানীমুখী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে যায়।

স্বাভাবিক সময়ে সিরাজগঞ্জের এই মহাসড়কে উত্তরবঙ্গের প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে এবং পরে এই মহাসড়কে যানবাহনের চাপ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়। এবারের ঈদুল আজহার পরেও সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, যমুনা সেতু কর্তৃপক্ষ টোল নিতে দেরি করছে। এইজন্যই পশ্চিম পাড়ে এমন যানজট দেখা গিয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, যমুনা সেতুর পশ্চিম পাড়ের টোল প্লাজায় যানবাহনের চাপ তুলনামূলক অনেক বেশি।

তিনি আরও বলেন, ঈদের ছুটির শেষে যানবাহনের চাপ অনেক বেশি বেড়েছে। যমুনা সেতুতে কিছু যানবাহন মাঝে মাঝে বিকল হয়ে যায়, এই সমস্যার কারণেও যানজট লেগে থাকে। আমরা ৯টি বুথে টোল আদায় করছি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *