কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যাত্রীর চাপ
জুন ১৩, ২০২৫
হামলার কঠোর জবাব দেওয়া হবে: তেহরান
জুন ১৩, ২০২৫
কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যাত্রীর চাপ
জুন ১৩, ২০২৫
হামলার কঠোর জবাব দেওয়া হবে: তেহরান
জুন ১৩, ২০২৫

ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাঘেরি ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন।

রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে ইসরাইলের হামলায় একাধিক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহত হয়েছেন

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিও। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।

ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন।

প্রতিবেদন মতে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’

ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।

ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *