আ.লীগ নিষিদ্ধ হয়নি, কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত হয়েছে: ড. ইউনূস
জুন ১২, ২০২৫
পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশের প্রতি সমর্থন করল যুক্তরাজ্য
জুন ১২, ২০২৫
আ.লীগ নিষিদ্ধ হয়নি, কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত হয়েছে: ড. ইউনূস
জুন ১২, ২০২৫
পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশের প্রতি সমর্থন করল যুক্তরাজ্য
জুন ১২, ২০২৫

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রুপা আর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে শাকিল মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।

কারাসূত্রে জানা যায়, রুপার মা হোসনে আরা বেগমের মৃত্যুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি এই দম্পতিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। ময়মনসিংহে মায়ের জানাজায় যোগদান ও মাকে শেষবারের মতো দেখার জন্য তাদের মুক্তি দেওয়া হয়।

শাকিল-রুপার বিরুদ্ধে যে হত্যা মামলা

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে যোগ দেন। সেদিন আন্দোলনরত অবস্থায় সকাল ৮টায় উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জসিম উদ্দিন মোড়ের ডাচ বাংলা এটিএম বুথের সামনে শটগান, পিস্তল, রিভলবারসহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলি চালানো হয়।

সেখানে ফজুললসহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। পরে ফজলুল করিম মারা যান। রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উসকানি দেন তারা।

গত বছরের ২১ আগস্ট সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

এদিকে গত বছরের ৮ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে একাত্তর টেলিভিশন থেকে অব্যাহতি দেওয়া হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *