যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব
জুন ১১, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
জুন ১১, ২০২৫
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব
জুন ১১, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
জুন ১১, ২০২৫

তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক  

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) ও স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ জুন) ভোর  ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি  শুরু হয়ে চলে সকাল ৯টা পর্যন্ত।

এর ফলে স্টেশনের কাছে রাজশাহী থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেন আটকিয়ে দেওয়া হয়।  ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা অবরোধের পর সেটি প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল-সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ধরে বন্ধ এই স্টেশনের কোনো কার্যক্রম নেই। লোকাল ও আন্তঃনগর ট্রেন থামে না। পুরো স্টেশনের প্লাটফর্মে ছাউনি রয়েছে।  তবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্টপেজ না থাকলেও অনেক সময় ক্রসিংয়ের জন্য দাঁড়ায় ট্রেন।

এ বিষয়ে পাকশী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রেলপথ  তিন ঘণ্টা অবরোধের পর সেটি প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *