কেন এপ্রিলেই নির্বাচন, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব 
জুন ৯, ২০২৫
করোনার নতুন সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা জারি
জুন ৯, ২০২৫
কেন এপ্রিলেই নির্বাচন, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব 
জুন ৯, ২০২৫
করোনার নতুন সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা জারি
জুন ৯, ২০২৫

বিএনপি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
যত শিগগিরই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে হবে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা (আওয়ামী লীগের নেতাকর্মী) বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সালাহউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *